ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা এবং সংকট সমাধানে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৈঠকে জ্বালানি খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। কমিটির সদস্যরা দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন এবং মন্ত্রণালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামীতে আরও আলোচনার মাধ্যমে বিস্তারিত সুপারিশমালা তৈরি করে সংসদে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করা হবে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, হুইপবৃন্দ এবং সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেল বিতরণে অনিয়ম: নীলফামারীতে ফিলিং স্টেশনকে জরিমানা

জ্বালানি সংকট মোকাবিলায় সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬