ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ফেসবুকে ‘জয় বাংলা’ পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লিখে পোস্ট দেওয়ার দায়ে মোনায়েম খাঁন নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া সংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মন্ত্রীরাও সংসদে মিথ্যা কথা বলেন’: এটিএম আজহারুল ইসলাম

ফেসবুকে ‘জয় বাংলা’ পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

আপডেট সময় : ০৮:০০:১২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬