ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

গফরগাঁওয়ে স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেনাকাটায় বড় ধরনের আর্থিক অনিয়ম ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। হাসপাতালের ক্রয় কমিটির সভাপতি ও জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. কায়সার হাসান খান দাবি করেছেন, তার ইলেকট্রনিক স্বাক্ষর জালিয়াতি করে প্রায় ১ কোটি ১৪ লাখ টাকার সরকারি কেনাকাটায় কারচুপি করা হয়েছে।

রোববার এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার অজান্তেই নিম্নমানের ওষুধ কেনা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি জালিয়াতির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, এই অনিয়মের প্রতিবাদ করায় তাকে স্থানীয়ভাবে চাপের মুখে পড়তে হয়েছে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করলেও, গত ৭ এপ্রিল তদন্ত চলাকালীন বহিরাগতরা হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করে তদন্ত কাজে বাধা দেয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান: ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

গফরগাঁওয়ে স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : ০৬:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬