ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ভাং গাছ জব্দ, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি পরিত্যক্ত জমি থেকে বিপুল পরিমাণ ভাং গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার দুপুরে শহরের কাঁঠাল বাগিচা এলাকায় সোনালী ব্যাংকের পেছনের একটি জমিতে অভিযান চালিয়ে এসব গাছ জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা জমিটিতে গোপনে ভাং গাছের চাষ করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযানকালে প্রায় ৫ হাজার ২৬০টি গাছ উপড়ে ফেলে জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৬১

চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ভাং গাছ জব্দ, আটক ৩

আপডেট সময় : ০৫:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬