কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও প্রবীণ সাংবাদিক জাহাঙ্গীর আলম মিটু মৃধা (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকালে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জাহাঙ্গীর আলম মিটু মৃধা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিলশুকাভবানীপুর এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার বাদ আসর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সহকর্মীরা।
রিপোর্টারের নাম 
























