ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

টানা পাঁচ মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্সের মাইলফলক

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত টানা পাঁচ মাস দেশে তিন বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। এর মধ্যে এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৯৩৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এটি ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসীদের এই রেমিট্যান্স প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান: ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

টানা পাঁচ মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্সের মাইলফলক

আপডেট সময় : ০৬:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬