ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

সাতকানিয়ায় এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন অনেক নেতাকর্মী

চট্টগ্রামের সাতকানিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন দলটির একঝাঁক নেতাকর্মী। শনিবার কেরানিহাটস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত যোগাদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা নতুন রাজনৈতিক পথচলা শুরু করেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন উত্তর সাতকানিয়া এলডিপির সদস্য সচিব আনিসুর রহমান সিকদার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম আমিরুজ্জামান, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি মোস্তফা কামাল রিয়াদসহ আরও অনেকে। এই দলবদলকে সাতকানিয়া ও চন্দনাইশ এলাকায় বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হওয়ার একটি বড় ইঙ্গিত হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এ বিষয়ে এলডিপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান: ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সাতকানিয়ায় এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন অনেক নেতাকর্মী

আপডেট সময় : ০৬:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬