ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

মতলবে একই পদে ১৬ বছর: শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দীর্ঘ ১৬ বছর ধরে দায়িত্ব পালন করছেন আশরাফুল আলম। বর্তমানে তিনি একই সঙ্গে পার্শ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলারও দায়িত্ব পালন করছেন। দুই উপজেলা মিলিয়ে ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের তদারকির দায়িত্বে থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, এমপিও ভুক্তিসহ বিভিন্ন কাজে ঘুষ গ্রহণের বিস্তর অভিযোগ রয়েছে।

স্থানীয় শিক্ষক ও ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় একক আধিপত্য বিস্তার করে রেখেছেন। বিশেষ করে বিভিন্ন পরীক্ষার কেন্দ্র সচিবদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে মোটা অংকের অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকায় তিনি বেপরোয়া হয়ে উঠেছেন বলেও দাবি স্থানীয়দের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান: ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

মতলবে একই পদে ১৬ বছর: শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগ

আপডেট সময় : ০৬:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬