তুরস্কের হুদাপার পার্টির একটি প্রতিনিধি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হুসাইন এমির এবং এনজিও বিভাগের প্রধান ফিকির কারাভিল। রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার দুপুরে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলটির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় উভয় দেশের রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া ভ্রাতৃপ্রতীম দুই মুসলিম দেশ বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























