ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

এপ্রিলে ৩১২ কোটি ডলার রেমিট্যান্স অর্জন

চলতি বছরের এপ্রিল মাসে দেশে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই হিসাবে এপ্রিল মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৪২ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহের এই হার বেশ ইতিবাচক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ২০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫০ শতাংশ বেশি। উল্লেখ্য, এর আগে মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান: ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

এপ্রিলে ৩১২ কোটি ডলার রেমিট্যান্স অর্জন

আপডেট সময় : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬