মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ৬ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে টংগিবাড়ী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সামছুর নাহার, বাদশা, জালাল বেপারী, রমজান বেপারী, মো. শরিফ এবং হৃদয় মিয়া। আটকের সময় তাদের কাছ থেকে ২১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
রিপোর্টারের নাম 

























