জামালপুর শহরে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী রেলপথ ও সড়ক অবরোধ করেছেন। রোববার দুপুরে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকায় এই অবরোধের ফলে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন প্রায় ৪০ মিনিট আটকা পড়ে। একই সঙ্গে জামালপুর-মাদারগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, গত ১০-১২ দিন ধরে পানিবন্দি থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। খবর পেয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পৌঁছে পৌর কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। পৌর কর্তৃপক্ষ এরই মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রিপোর্টারের নাম 
























