উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের মির্জাপুরে ৩০০ পিস ইয়াবাসহ শওকত হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ফ্লাইওভার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের হোসাইন উদ্দিনের ছেলে শওকত হোসেন (৪৮)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল দক্ষিণ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাইজ উদ্দিনের নেতৃত্বে মির্জাপুর উপজেলার গোড়াই ফ্লাইওভারের উত্তর পাশের একটি ভবনে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে মাদক কারবারি শওকত হোসেনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শওকত হোসেনকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ব্রেকিং নিউজ::
মির্জাপুরে ৩০০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
রিপোর্টারের নাম - আপডেট সময় : ০২:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ