২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার তদন্ত কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
চিফ প্রসিকিউটর জানান, ওই দিন হেফাজতে ইসলামের মহাসমাবেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্তে এখন পর্যন্ত ৩২ জনকে হত্যার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। আগামী ৭ জুনের মধ্যে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে তিনি জানান।
তদন্তের বিষয়ে বিস্তারিত উল্লেখ করে আমিনুল ইসলাম আরও বলেন, এই ঘটনার পেছনে যারা অর্থের জোগান দিয়েছিলেন, তাদেরও শনাক্ত করা হচ্ছে। ঘটনার নেপথ্যে থাকা অর্থের জোগানদাতাদেরও এই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
রিপোর্টারের নাম 
























