সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬১ শিশু। রোববার (৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, মৃত ১০ জনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে এবং বাকি ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৫০ জন এবং উপসর্গ নিয়ে আরও ২৪৪ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪০ হাজার ৪৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ২৭ হাজার ৮১৬ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ হাজার ৯০ জন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
রিপোর্টারের নাম 























