ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

শাপলা চত্বর গণহত্যা: ৩২ জন নিহতের অকাট্য প্রমাণ পাওয়ার দাবি প্রসিকিউশনের

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো অভিযানে অন্তত ৩২ জনকে হত্যার অকাট্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর জানান, এই ঘটনার তদন্ত প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলছে এবং ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চলতি মাসেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২০ থেকে ২৫ জনকে আসামি করা হতে পারে। তবে তদন্তের স্বার্থে এখনই সবার নাম প্রকাশ করা হচ্ছে না।

উল্লেখ্য, শাপলা চত্বরের এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় প্রাথমিকভাবে ৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ চারজন বর্তমানে কারাগারে রয়েছেন। পলাতক আসামিদের তালিকায় রয়েছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ আরও কয়েকজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান: ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

শাপলা চত্বর গণহত্যা: ৩২ জন নিহতের অকাট্য প্রমাণ পাওয়ার দাবি প্রসিকিউশনের

আপডেট সময় : ০৬:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬