ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান: ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। রোববার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও পাচার হতে যাওয়া দেশীয় পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, কসমেটিকস, উন্নতমানের ক্রিম, মদ, চকলেট এবং একটি মোটরসাইকেল। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ শিং মাছ, সুপারি ও ট্রাউজার জব্দ করা হয়। অভিযানে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলিও আটক করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান: ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান: ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

আপডেট সময় : ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬