সিলেটে প্রধানমন্ত্রীর সফর ও জনসমাবেশকে কেন্দ্র করে ছিনতাইয়ের পরিকল্পনা করা একটি সংঘবদ্ধ চক্রের ১০ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র্যাব-৯। শনিবার সিলেট জেলা স্টেডিয়াম ও আম্বরখানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, আটককৃতরা মূলত আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য। প্রধানমন্ত্রীর জনসভায় জনসমাগমের সুযোগ নিয়ে তারা সাধারণ মানুষকে টার্গেট করে ডাকাতি ও ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে ধারালো ছুরি, ব্লেড ও ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 























