ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

জাকাত নিয়ে বিতর্কিত মন্তব্য: এমপি নিলোফার মনির ক্ষমা প্রার্থনার দাবি

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে জাকাত নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির তীব্র সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য তাকে অবশ্যই জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এক সভায় বলেন, জাকাত ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের অন্যতম এবং এটি সমাজের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে অনন্য ভূমিকা পালন করে। জাকাতের মতো পবিত্র বিধানকে চাঁদাবাজির সঙ্গে তুলনা করা কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। তিনি একে চরম নির্বুদ্ধিতা ও ধৃষ্টতা হিসেবে অভিহিত করেন।

সংগঠনটির মহিলা শাখার পক্ষ থেকেও পৃথক বিবৃতিতে এই মন্তব্যের নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, পবিত্র কোরআনে জাকাতকে সম্পদের পবিত্রকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিধান সম্পর্কে দায়িত্বশীল পদে থেকে এ ধরনের নেতিবাচক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মন্ত্রীরাও সংসদে মিথ্যা কথা বলেন’: এটিএম আজহারুল ইসলাম

জাকাত নিয়ে বিতর্কিত মন্তব্য: এমপি নিলোফার মনির ক্ষমা প্রার্থনার দাবি

আপডেট সময় : ০৬:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬