ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

নরসিংদীতে পদবঞ্চিত দুই ছাত্রদল নেতার পদত্যাগ

নরসিংদী জেলা ছাত্রদলের নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেছেন সংগঠনের দুই নেতা। পদত্যাগকারীরা হলেন বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক সোহাগ ও সদস্য রফিকুল ইসলাম রাব্বি।

সম্প্রতি ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়ন না করার অভিযোগ তুলে শনিবার রাতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার পরও তাদের উপেক্ষা করা হয়েছে। কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা ভবিষ্যতে সংগঠনের কর্মকাণ্ডে না থাকার ইঙ্গিত দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদলের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মন্ত্রীরাও সংসদে মিথ্যা কথা বলেন’: এটিএম আজহারুল ইসলাম

নরসিংদীতে পদবঞ্চিত দুই ছাত্রদল নেতার পদত্যাগ

আপডেট সময় : ০৪:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬