ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে সরকার কর্তৃত্ববাদী হওয়ার ঝুঁকি বাড়বে: অধ্যাপক দিলারা চৌধুরী

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী সতর্ক করে বলেছেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করা হলে বর্তমান সরকার কর্তৃত্ববাদী হয়ে ওঠার ঝুঁকিতে রয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক জাতীয় কনভেনশনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের এলিট শ্রেণি, আমলাতন্ত্র ও সামরিক-বেসামরিক আমলারা ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, বিগত সময়ের গুম, মানবাধিকার লঙ্ঘন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিচার ও সংস্কারের যে প্রতিশ্রুতি ছিল, তা থেকে সরকার সরে আসছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করার পরিবর্তে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে রাখার প্রবণতা অব্যাহত থাকলে তা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অশনিসংকেত। তিনি অনতিবিলম্বে জুলাই সনদ ও গণভোটের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মন্ত্রীরাও সংসদে মিথ্যা কথা বলেন’: এটিএম আজহারুল ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে সরকার কর্তৃত্ববাদী হওয়ার ঝুঁকি বাড়বে: অধ্যাপক দিলারা চৌধুরী

আপডেট সময় : ০৩:২০:০০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬