ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি যুবদলের নেতৃত্বে, ৬ নেতার পদত্যাগ

ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নবঘোষিত কমিটিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার প্রধান আসামিকে সাধারণ সম্পাদক করার অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে কমিটির আটজন সদস্যের মধ্যে ছয়জনই একযোগে পদত্যাগ করেছেন। শনিবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি গাজী আবদুল কাদের নয়ন, সহ-সভাপতি মো. সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল এবং দপ্তর সম্পাদক ডালিম মজুমদার। তারা প্রত্যেকেই পৃথকভাবে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

দলীয় সূত্র জানায়, ২০১৭ সালে ফেনীর মহিপালে খালেদা জিয়ার বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এনামুল হক সুজন অন্যতম আসামি। তবে সুজনের দাবি, তাকে রাজনৈতিকভাবে হেয় করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মামলায় জড়ানো হয়েছে। পৌর যুবদলের শীর্ষ নেতারা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মন্ত্রীরাও সংসদে মিথ্যা কথা বলেন’: এটিএম আজহারুল ইসলাম

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি যুবদলের নেতৃত্বে, ৬ নেতার পদত্যাগ

আপডেট সময় : ০২:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬