ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ক্ষমতা কুক্ষিগত করতেই সংস্কারে অনাগ্রহী বিএনপি: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাষ্ট্রীয় সংস্কারের চেয়ে বিএনপি ক্ষমতার মসনদ দখলে বেশি আগ্রহী। রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জ্বালানি, অর্থনীতি ও গণভোট বিষয়ক আয়োজিত এক জাতীয় কনভেনশনে দলটির নেতারা এ মন্তব্য করেন।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপি বারবার ভিন্নমতের দোহাই দিলেও জাতীয় গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে তারা অস্পষ্ট অবস্থান নিচ্ছে। তিনি বলেন, সংস্কারের যে রূপরেখা প্রস্তাব করা হয়েছিল, তাতে তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্যের সুযোগ ছিল। কিন্তু বিএনপি এসব সংস্কার থেকে সরে এসে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চাইছে। তিনি জনগণের রায়কে সম্মান জানিয়ে দ্রুত সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মন্ত্রীরাও সংসদে মিথ্যা কথা বলেন’: এটিএম আজহারুল ইসলাম

ক্ষমতা কুক্ষিগত করতেই সংস্কারে অনাগ্রহী বিএনপি: এনসিপি

আপডেট সময় : ০২:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬