ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

দিল্লিতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৯ জনের মৃত্যু

ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে ভবনের দ্বিতীয় তলায় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দেড় বছরের এক শিশুসহ একই পরিবারের নয়জন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ভবন থেকে অন্তত ১২ থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর দিল্লির প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

দিল্লিতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৯ জনের মৃত্যু

আপডেট সময় : ১২:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬