দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঝালকাঠি জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সাত সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সৈয়দ আলী আহসানকে আহ্বায়ক এবং সাইদুল ইসলাম রনিকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাহউদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে জুবায়ের তালুকদার মিশকাত, কেশব সুমন সরকার, তাওহিদ হোসেন ও মো. মোবিনুল ইসলাম সাদ্দাম। উল্লেখ্য, ঝালকাঠি জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৮ সালের জুন মাসে। দীর্ঘ সময় পর নতুন নেতৃত্ব আসায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 























