ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪১

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও তা লঙ্ঘন করে নাবাতিয়েহ জেলাসহ বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, চলতি বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৯ জনে এবং আহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, নাবাতিয়েহ জেলার শৌকিন শহরে ইসরাইলি হামলায় তিনজন এবং কফর দাজ্জাল গ্রামে একটি চলন্ত গাড়িতে হামলায় আরও দুজন নিহত হন। এছাড়া লোয়াইজেহ গ্রামে একটি আবাসিক বাড়িতে বিমান হামলা চালিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। টাইর জেলার সিদ্দিকিন শহরেও ইসরাইলি যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করার খবর পাওয়া গেছে। যদিও ইসরাইল দাবি করছে তাদের লক্ষ্যবস্তু সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, তবে প্রাণহানির শিকার ব্যক্তিদের অধিকাংশকেই স্থানীয়রা বেসামরিক নাগরিক হিসেবে শনাক্ত করেছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৭ এপ্রিল লেবানন ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে মাঠপর্যায়ে এর কোনো কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। দফায় দফায় হামলা ও পাল্টা হামলায় ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে এবং মানবিক সংকট আরও তীব্র হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪১

আপডেট সময় : ১২:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬