ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

কার্যক্রম বন্ধ করল স্পিরিট এয়ারলাইনস, দিশেহারা হাজারো যাত্রী

তীব্র আর্থিক সংকট ও ঋণদাতাদের সঙ্গে সমঝোতা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের স্বল্পমূল্যের বিমান সংস্থা ‘স্পিরিট এয়ারলাইনস’ তাদের সব ধরনের বৈশ্বিক কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করেছে। শনিবার হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তের ফলে হাজারো যাত্রী বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকা পড়েছেন। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে আমেরিকান এয়ারলাইনস, ডেল্টা ও ইউনাইটেড এয়ারলাইনসের মতো বড় সংস্থাগুলো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশেষ ছাড়মূল্যে টিকিট প্রদানের ব্যবস্থা করেছে।

দীর্ঘদিন ধরে দেউলিয়া হওয়ার প্রক্রিয়ায় থাকা স্পিরিট এয়ারলাইনস জানায়, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ব্যবসায়িক চাপের কারণে তারা আর কার্যক্রম চালিয়ে যেতে পারছে না। সংস্থাটির এই পতনে প্রায় সাড়ে সাত হাজার কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শ্রমিক ইউনিয়নগুলো এই পরিস্থিতির জন্য চরম উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, সরকার সংস্থাটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। আটকে পড়া যাত্রীদের অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিয়েছে স্পিরিট কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

কার্যক্রম বন্ধ করল স্পিরিট এয়ারলাইনস, দিশেহারা হাজারো যাত্রী

আপডেট সময় : ১১:৫১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬