ইরানি তেল কেনার অভিযোগে চীনের পাঁচটি শোধনাগারের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা মানতে অস্বীকৃতি জানিয়েছে বেইজিং। চীনা সরকারের দাবি, ওয়াশিংটনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং অযৌক্তিক। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলিতে প্রকাশিত এক নিবন্ধে এই নিষেধাজ্ঞাকে মার্কিন কূটনীতির ‘একতরফা আধিপত্য’ হিসেবে অভিহিত করা হয়েছে।
বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই নিষেধাজ্ঞা ঠেকাতে আইনি পদক্ষেপ বা ইনজাংশন জারি করেছে। চীনের স্পষ্ট বার্তা হলো, কোনো দেশই অন্য দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে হস্তক্ষেপ করতে পারে না। বিশেষ করে জাতিসংঘের অনুমোদনহীন এই ‘সেকেন্ডারি স্যাংশন’ আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক রীতির লঙ্ঘন বলে মনে করছে চীন। বেইজিং সাফ জানিয়ে দিয়েছে, তাদের কোনো প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের এই অবৈধ ও অযৌক্তিক নিষেধাজ্ঞা মেনে চলবে না।
রিপোর্টারের নাম 






















