ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

লেবাননের ১২ এলাকায় ইসরায়েলি হামলার সতর্কতা, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

দক্ষিণ লেবাননের ১২টি শহর ও গ্রামে সামরিক অভিযানের অংশ হিসেবে হামলার আগাম সতর্কতা জারি করেছে ইসরায়েলি বাহিনী। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ওইসব এলাকার বাসিন্দাদের দ্রুত বসতবাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আল-দুয়াইর, আরব সালিম, জিবশিত, সারাফান্দসহ চিহ্নিত ১২টি এলাকার বাসিন্দাদের অন্তত ১ হাজার মিটার খোলা জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের কথা বলে এই সতর্কতা জারি করলেও, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই নির্দেশনার ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে এলাকা ছাড়তে শুরু করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

লেবাননের ১২ এলাকায় ইসরায়েলি হামলার সতর্কতা, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

আপডেট সময় : ১১:৪৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬