মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধের ভয়াবহতা নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উভয় দেশের কূটনৈতিক তৎপরতা জোরদারের বিষয়ে দুই নেতা একমত পোষণ করেছেন।
ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চলমান সংকট নিরসনে তেহরানের নেওয়া বিভিন্ন কৌশলগত উদ্যোগ সম্পর্কে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। তিনি এ অঞ্চলের শান্তি রক্ষায় ইউরোপীয় দেশগুলোর কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো কূটনৈতিক আলোচনার প্রতি প্যারিসের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফিরে আসবে বলে আশাবাদ প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 






















