ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সুদানের রাজধানীতে ড্রোন হামলা, প্রাণ গেল ৫ বেসামরিকের

সুদানের রাজধানী খারতুমে প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) চালানো ড্রোন হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা ‘ইমারজেন্সি লয়ার্স’-এর তথ্যমতে, এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় হামলার ঘটনা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করায় সংস্থাটি আরএসএফের তীব্র নিন্দা জানিয়েছে।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে সুদানে ড্রোন হামলায় প্রায় ৭০০ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। গত বছর সরকারি বাহিনী শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও, বর্তমানে ফের নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। আরএসএফ গত বছর থেকেই বিভিন্ন সামরিক ও জনগুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

সুদানের রাজধানীতে ড্রোন হামলা, প্রাণ গেল ৫ বেসামরিকের

আপডেট সময় : ১০:৩৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬