ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ রয়েছে। এই সংকট নিরসনে ও পানিপথটি সচল রাখতে ‘মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’ (এমএফসি) নামে একটি নতুন আন্তর্জাতিক নৌ-জোট গঠনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই উদ্যোগের অনুমোদন দিয়েছেন এবং পেন্টাগন ও স্টেট ডিপার্টমেন্ট যৌথভাবে এর কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।
এই জোটের মূল লক্ষ্য হবে সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে প্রতিদিন প্রায় দেড় কোটি ব্যারেল জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। তবে ইরান এই অঞ্চলে নিজস্ব নিয়ন্ত্রণ বজায় রাখতে মরিয়া এবং ট্রানজিট ফি হিসেবে জাহাজপ্রতি বিপুল অর্থ দাবি করছে। কূটনৈতিক টানাপোড়েনের কারণে মার্কিন নেতৃত্বাধীন এই জোটে কোন কোন দেশ অংশ নেবে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
রিপোর্টারের নাম 






















