ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা কর্মসূচিতে কড়াকড়ি: সুবিধা হারালেন ৩০ লাখেরও বেশি মানুষ

যুক্তরাষ্ট্রের ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচিতে নতুন কঠোর নিয়ম কার্যকর হওয়ায় বিপাকে পড়েছেন লাখ লাখ মানুষ। সরকারি তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে দেশটিতে প্রায় ৩০ লাখের বেশি মানুষ তাদের খাদ্য সহায়তার সুবিধা হারিয়েছেন। মূলত সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (এসএনএপি)-এর শর্তাবলি পরিবর্তনের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নতুন নীতি অনুযায়ী, ১৮ থেকে ৬৪ বছর বয়সী শারীরিকভাবে সক্ষম প্রাপ্তবয়স্কদের—যাদের ১৪ বছরের নিচে কোনো সন্তান নেই—তাদের প্রতি মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ, স্বেচ্ছাসেবা বা অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচিতে যুক্ত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আগে এই শর্তের আওতা কিছুটা শিথিল থাকলেও এখন তা আরও কঠোর করা হয়েছে। এর ফলে গত ছয় মাসে এসএনএপি সুবিধাভোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে এবং অনেকেই সরকারি এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী থেকে ছিটকে পড়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা কর্মসূচিতে কড়াকড়ি: সুবিধা হারালেন ৩০ লাখেরও বেশি মানুষ

আপডেট সময় : ০৬:২৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬