ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

যুদ্ধের অবসান চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ১৪ দফা প্রস্তাব

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি সুনির্দিষ্ট শান্তি পরিকল্পনা তুলে ধরেছে ইরান। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, এর আগে ওয়াশিংটন তেহরানের কাছে নয় দফার একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিল। তবে ইরান কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সমস্যার স্থায়ী সমাধানে জোর দিয়েছে।

ইরানের প্রস্তাবিত পরিকল্পনায় প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে—পারস্পরিক অনাপত্তি বা আক্রমণ না করার নিশ্চয়তা, ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার, নৌ-অবরোধ তুলে নেওয়া এবং তেহরানের ওপর থেকে সব ধরণের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। একইসঙ্গে ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করা এবং লেবাননসহ আঞ্চলিক সব ফ্রন্টে চলমান সংঘাত বন্ধের দাবি জানিয়েছে দেশটি। ইরান এখন এই প্রস্তাবের প্রেক্ষিতে মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

যুদ্ধের অবসান চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ১৪ দফা প্রস্তাব

আপডেট সময় : ০৫:২৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬