ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

সামান্য বৃষ্টিতেই ফের তলিয়ে চট্টগ্রাম, বাঁধ সরানোর পরেও জলাবদ্ধতা অব্যাহত

মাত্র ২৫ মিলিমিটার বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতায় নাকাল হয়েছে চট্টগ্রাম নগরী। শনিবার বিকেলের মাঝারি বর্ষণে প্রবর্তক মোড়, মেহেদীবাগ ও পাঁচলাইশসহ নগরীর নিচু এলাকাগুলোতে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে যায়। এতে জনজীবন থমকে যায় এবং যানজটের কারণে সাধারণ মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ।

এর আগে সিটি কর্পোরেশন ও সিডিএ কর্তৃপক্ষ জানিয়েছিল, খালের বাঁধ অপসারণ করা হয়েছে এবং জলাবদ্ধতা কমে আসবে। কিন্তু তিন দিনের মাথায় পুনরায় একই পরিস্থিতির সৃষ্টি হওয়ায় নগরবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও প্রশাসনের দাবি, খালের ভেতর জমে থাকা মাটি পুরোপুরি পরিষ্কার না হওয়ায় পানি নামতে কিছুটা সময় লাগছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের টিকা সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন ও দেশে হামের প্রাদুর্ভাব: সায়েন্স জার্নালের রিপোর্ট

সামান্য বৃষ্টিতেই ফের তলিয়ে চট্টগ্রাম, বাঁধ সরানোর পরেও জলাবদ্ধতা অব্যাহত

আপডেট সময় : ১০:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬