দেশজুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন উদ্যোগে অর্থায়ন জোরদার করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। Credit Enhancement Scheme (CES)-এর আওতায় ক্রেডিট গ্যারান্টি সেবা গ্রহণের জন্য এই চুক্তি সম্পন্ন হয়েছে।
এই চুক্তির ফলে পিকেএসএফের ক্রেডিট গ্যারান্টির বিপরীতে মার্কেন্টাইল ব্যাংক পিকেএসএফের CES তালিকাভুক্ত অংশীদার প্রতিষ্ঠানসমূহকে ঋণ সুবিধা প্রদান করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থপ্রাপ্তি সহজ করবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাকির হোসেন এবং ব্যাংকের গুলশান শাখার প্রধান ও ইভিপি ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























