ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কাশ্মীরে পুলিশ সদস্য নিহত: সন্ত্রাসবিরোধী অভিযানে আটক প্রায় ২ হাজার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভারতের কাশ্মীর উপত্যকায় এক পুলিশ সদস্য নিহত হওয়ার পর ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযানে এখন পর্যন্ত প্রায় দুই হাজার সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, সন্ত্রাসবাদে সহায়তাকারী নেটওয়ার্ক ভেঙে দেওয়া, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গত বুধবার দুপুরে অনন্তনাগের একটি ব্যস্ত বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য আশিক হুসেইন কুরেশি। সে সময় সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। এই ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগরসহ কাশ্মীরের বিভিন্ন জেলায় একযোগে অভিযান চালানো হয়।

আটককৃতদের মধ্যে শ্রীনগরে প্রায় সাতশ’, বুদগামে দুইশ’, বারামুলায় একশ’ ৭৮ এবং গান্দেরবালে একশ’ জন রয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। তদন্তে কোনো সংশ্লিষ্টতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালে মেসির স্বপ্নভঙ্গ, রদ্রির জাদুতে স্পেনের বিশ্বজয়

কাশ্মীরে পুলিশ সদস্য নিহত: সন্ত্রাসবিরোধী অভিযানে আটক প্রায় ২ হাজার

আপডেট সময় : ০৩:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬