ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

অসুস্থতার কারণে পদত্যাগের সিদ্ধান্ত রাষ্ট্রপতির, সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে বঙ্গভবন সূত্রের খবর। চলতি মাসেই তিনি বঙ্গভবন ছেড়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান। এর আগে সেখানেই তিনি বাইপাস সার্জারিসহ হৃদরোগের চিকিৎসা গ্রহণ করেছিলেন। রাষ্ট্রপতি তার এই ব্যক্তিগত অভিপ্রায়ের কথা বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিকটজনদের জানিয়েছেন।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, স্বাস্থ্যগত সমস্যাসহ যেকোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সেই সুযোগ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনসংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখব।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাবেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলে, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটা পরে দেখা যাবে। তবে রাষ্ট্রপতির এই অভিপ্রায়ের বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা অভিমত পাওয়া যায়নি।

বঙ্গভবনের ওই সূত্রটি জানিয়েছে, রাষ্ট্রপতি খুবই অসুস্থ। এ অবস্থায় তার দায়িত্ব অব্যাহত রাখা অসম্ভব। চলতি মাসেই তিনি দুদফায় সম্মিলিত সামরিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। তার সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্ট ভালো আসেনি। হৃদরোগজনিত দুর্বলতার পাশাপাশি তার নিউরোলজিক্যাল সমস্যাও ধরা পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালে মেসির স্বপ্নভঙ্গ, রদ্রির জাদুতে স্পেনের বিশ্বজয়

অসুস্থতার কারণে পদত্যাগের সিদ্ধান্ত রাষ্ট্রপতির, সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬