ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

আনোয়ারায় ফুটন্ত পানিতে ঝলসে ৫ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় রান্নাঘরের গরম পানিতে পড়ে দগ্ধ হওয়ার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় হামিম বিন হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিহত হামিম উপজেলার রায়পুর ইউনিয়নের মালিপারা গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে। পরিবারের সবার ছোট এই শিশুকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানান, গত ২৭ এপ্রিল সন্ধ্যায় রান্নাঘরের চুলায় গরম পানি বসানো ছিল। অসাবধানতাবশত শিশুটি সেই গরম পানির ওপর পড়ে গিয়ে গুরুতর দগ্ধ হয়। ঘটনার পর তাকে দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরব থেকে দেশে ছুটে আসেন তার বাবা। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেল ফুটফুটে শিশু হামিম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের টিকা সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন ও দেশে হামের প্রাদুর্ভাব: সায়েন্স জার্নালের রিপোর্ট

আনোয়ারায় ফুটন্ত পানিতে ঝলসে ৫ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬