কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যাকাত তহবিলের অর্থায়নে মেধাবী শিক্ষার্থী ও অসচ্ছল পরিবারের সদস্যদের স্বাবলম্বী করতে ছাগল ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকা’র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মোট ১২০ জন সুবিধাভোগীর হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। সমিতির সভাপতি লায়ন মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছাগল বিতরণের মাধ্যমে এসব পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুকুল ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
রিপোর্টারের নাম 

























