বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ সভায় মহসিন হাবিব চৌধুরীকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগ আগামী ১ আগস্ট ২০২৬ থেকে পাঁচ বছরের জন্য কার্যকর হবে এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে। মহসিন হাবিব চৌধুরী বর্তমানে কোম্পানির চিফ অপারেটিং অফিসার ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৫ সালে বার্জার পেইন্টসে যোগদানের পর থেকে বিক্রয়, বিপণন এবং অপারেশনাল ব্যবস্থাপনায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে কোম্পানির প্রবৃদ্ধি ও বাজার অবস্থান সুদৃঢ় করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
একই সভায় মিসেস রুপালি হক চৌধুরীকে এক্সিকিউটিভ ডিরেক্টর, বিপিবিএল সাবসিডিয়ারিজ; কো-অর্ডিনেশন ডিরেক্টর, জয়েন্ট ভেঞ্চারস; এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, যা ১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে। ২০০২ সালে বার্জার পেইন্টসে যোগদানের পর থেকে, বিশেষ করে ২০০৮ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর নেতৃত্বে কোম্পানি উল্লেখযোগ্য সম্প্রসারণ ও রূপান্তরের মধ্য দিয়ে গেছে। পরিচালনা পর্ষদ উভয়ের প্রতি তাঁদের অসামান্য নেতৃত্ব ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তাদের নেতৃত্বে কোম্পানির ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে।
রিপোর্টারের নাম 

























