প্রায় আড়াই বছরের দীর্ঘ স্থবিরতা কাটিয়ে অবশেষে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন সভায় রয়্যাল ফুটওয়্যার পিএলসিকে ১২ কোটি টাকা সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। কোম্পানিটি ‘ইনিশিয়াল কোয়ালিফাইড ইনভেস্টর অফার’ (আইকিউআইও)-এর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অভিহিত মূল্য অর্থাৎ ১০ টাকা দরে এই মূলধন সংগ্রহ করবে।
২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে নতুন কোনো কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ না থাকায় বাজারে এক ধরনের আস্থার সংকট ও মূলধনের খরা দেখা দিয়েছিল। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম কোনো কোম্পানির আইকিউআইও অনুমোদন। শতভাগ রপ্তানিমুখী এই কোম্পানিটি যুক্তরাষ্ট্রের বাজারে জুতা সরবরাহ করে থাকে। সংগৃহীত অর্থ কোম্পানিটি তাদের ঋণের দায় পরিশোধে ব্যয় করবে বলে জানা গেছে। বাজারের গতিশীলতা ফেরাতে নতুন কমিশনের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 

























