দেশের শেয়ারবাজারকে আরও আধুনিক ও গতিশীল করতে ‘স্ক্রিপ্ট নেটিং’ বা ইন্ট্রাডে ট্রেডিং ব্যবস্থা চালুর অনুমোদন দিয়েছে বিএসইসি। মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বিনিয়োগকারীরা একই দিনে নির্দিষ্ট কোম্পানির শেয়ার কেনাবেচার ক্ষেত্রে জটিলতামুক্ত লেনদেনের সুযোগ পাবেন।
স্ক্রিপ্ট নেটিং সুবিধা চালু হলে বিনিয়োগকারীদের প্রতিটি লেনদেনের জন্য আলাদাভাবে সেটেলমেন্ট করার প্রয়োজন হবে না, বরং দিনশেষে নিট শেয়ারের হিসাব অনুযায়ী লেনদেন সম্পন্ন হবে। বিএসইসি জানিয়েছে, শুরুতে ভালো মানের ৩০টি কোম্পানির ক্ষেত্রে এই সুবিধা চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আধুনিক ব্যবস্থা শেয়ারবাজারে লেনদেনের গতি বাড়াতে এবং বিনিয়োগকারীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
রিপোর্টারের নাম 
























