ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হজযাত্রী পরিবহনে ৯৮ হাজার টাকার প্রস্তাব ইউএস-বাংলার

আসন্ন ২০২৭ সালের হজ মৌসুমে হজযাত্রী পরিবহনের জন্য জনপ্রতি ৯৮ হাজার টাকা বিমান ভাড়ার প্রস্তাব দিয়েছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। গত বছর এই ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ভাড়ার এই বিশাল পার্থক্য ধর্মপ্রাণ মুসলমানদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, ইউএস-বাংলার এই প্রস্তাবটি হজ প্যাকেজ চূড়ান্ত করার ক্ষেত্রে দরকষাকষিতে বেশ সহায়ক হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আজ সচিবালয়ে বৈঠকে আলোচনা হবে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে। আজ বিকেলে ২০২৭ সালের চূড়ান্ত হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইফোনের মেইল অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তার বড় আপডেট, কাজের গতি বাড়বে বহুগুণ

হজযাত্রী পরিবহনে ৯৮ হাজার টাকার প্রস্তাব ইউএস-বাংলার

আপডেট সময় : ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬