ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

চট্টগ্রাম বন্দরে রেকর্ড সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং, অপারেশনাল ইতিহাসে নতুন মাইলফলক

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর তার অপারেশনাল ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এক দিনে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে, যা বন্দরের সক্ষমতা ও কর্মদক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

গত ৩০ এপ্রিল বন্দর কর্তৃপক্ষ এবং টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাইডক লিমিটেডের যৌথ ব্যবস্থাপনায় নির্ধারিত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৭০৯ টিইইউস (২০ ফুট সমমানের কন্টেইনার ইউনিট) হ্যান্ডলিং সম্পন্ন হয়। এটি এনসিটি টার্মিনালের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড। এর আগে, গত ১১ এপ্রিল একই টার্মিনালে ৫ হাজার ৪৮৪ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে পূর্বের রেকর্ডটি গড়া হয়েছিল, যা অল্প সময়ের ব্যবধানে নতুন উচ্চতায় পৌঁছেছে।

শুধু এনসিটি নয়, একই সময়ে বন্দরের সকল টার্মিনাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। সংশ্লিষ্টরা এটিকে বন্দরের সামগ্রিক সক্ষমতা ও কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এই অর্জন দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, প্রখর রোদ ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমই এই সাফল্যের মূল চাবিকাঠি। এই অর্জনের জন্য তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডারদের অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সেমিফাইনালে অপরাজেয় আর্জেন্টিনা: এক অনন্য পরিসংখ্যান

চট্টগ্রাম বন্দরে রেকর্ড সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং, অপারেশনাল ইতিহাসে নতুন মাইলফলক

আপডেট সময় : ১০:২৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬