মহান মে দিবস ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম দুই দিন বন্ধ থাকবে। শুক্রবার ও শনিবার বন্দর দিয়ে কোনো পণ্য খালাস বা পরিবহন হবে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ধানুয়া কামালপুর স্থলবন্দরের ইনচার্জ পার্থ ঘোষ জানান, সরকারি ছুটির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই বন্দর দিয়ে ভারত থেকে পাথরসহ ৩৪টি পণ্য আমদানি হয় এবং বাংলাদেশ থেকে প্লাস্টিক পণ্য রপ্তানি করা হয়। আগামী রোববার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
রিপোর্টারের নাম 

























