হজে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়া গোলাম মোস্তফা নামের এক হজযাত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছুটে গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে তিনি দায়িত্বরত চিকিৎসক ও স্বজনদের সাথে কথা বলেন এবং রোগীকে যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানের নির্দেশ দেন।
জানা গেছে, হজক্যাম্পে আসার পথে উচ্চ রক্তচাপে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, শুক্রবার রাতে ওই হজযাত্রীর ফ্লাইট নির্ধারিত রয়েছে। তবে তার শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসক পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
রিপোর্টারের নাম 

























