মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় সিঙ্গাপুরের অর্থনীতিতে বড় ধরনের ধসের শঙ্কা তৈরি হয়েছে। মে দিবস উপলক্ষে আয়োজিত এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী লরেন্স অং এই উদ্বেগজনক পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি স্পষ্ট করে বলেন, এই যুদ্ধ পরিস্থিতির দ্রুত উন্নতির কোনো লক্ষণ নেই, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
প্রধানমন্ত্রী লরেন্স অং সতর্ক করে বলেন, এশীয় দেশগুলো জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য উপসাগরীয় অঞ্চলের ওপর গভীরভাবে নির্ভরশীল। হরমুজ প্রণালি অচল থাকায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ভয়াবহ রূপ নিতে পারে। তিনি আরও উল্লেখ করেন, বন্দর ও জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং মাইন অপসারণের দীর্ঘ প্রক্রিয়ার কারণে সংকট কাটিয়ে উঠতে দীর্ঘ সময় প্রয়োজন হবে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে সিঙ্গাপুরের প্রবৃদ্ধির ওপর।
রিপোর্টারের নাম 

























