ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পর্তুগালে প্রথমবারের মতো কনসার্ট করবেন নগরবাউল জেমস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পর্তুগালের রাজধানী লিসবনে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বিশাল এক বাংলা কনসার্ট। ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট–২০২৬’ শীর্ষক এই মেগা ইভেন্টে প্রধান আকর্ষণ হিসেবে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী নগরবাউল জেমস। জেমসের মুখপাত্র রবিন ঠাকুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আগামী ২৬ জুলাই স্থানীয় সময় বিকাল ৫টায় লিসবনের বিখ্যাত ‘লিসবোয়া আউ ভিভো’ ভেন্যুতে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। কাজা দো বাংলাদেশ এবং নোটিসিয়াস বাংলা-এর যৌথ উদ্যোগে এই আয়োজনটি সম্পন্ন হতে যাচ্ছে। সম্প্রতি লিসবনের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এটি হবে পর্তুগালের মাটিতে সবচেয়ে বড় বাংলা সাংস্কৃতিক উৎসব।

কনসার্টটি ঘিরে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা আশা করছেন, জেমসের উপস্থিতি প্রবাসে এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি করবে। ইভেন্টের টিকিট তিনটি ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে: ক্লাসিক্যাল ২০ ইউরো, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি ১০০ ইউরো। আগ্রহীরা আয়োজক কমিটির সদস্যদের কাছ থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ, শপথের প্রস্তুতি

পর্তুগালে প্রথমবারের মতো কনসার্ট করবেন নগরবাউল জেমস

আপডেট সময় : ০৭:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬