ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বহুল প্রতীক্ষিত ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিনেমার সিক্যুয়েল আসছে বাংলাদেশে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দুই দশক পর আসছে দর্শকপ্রিয় সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর সিক্যুয়েল। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত আমেরিকান কমেডি ড্রামা সিনেমাটি বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছিল। মাত্র ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত এই সিনেমা বিশ্বজুড়ে প্রায় ৩২৭ মিলিয়ন ডলার আয় করেছিল। এমন সাফল্যের পরও এত বছর পর এর সিক্যুয়েল না আসায় অনেকে হতাশ হয়েছিলেন। তবে অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

আগামী ১ মে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ নির্মিত হয়েছিল লরেন ওয়েইসবর্গার-এর একই নামের উপন্যাস অবলম্বনে। আগের সিনেমার ধারাবাহিকতায় এটিও পরিচালনা করেছেন ডেভিড ফ্রাঙ্কেল। চলতি বছরের অন্যতম আকর্ষণীয় সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে এটিকে। সিনেমার প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন হলিউডের তিন জনপ্রিয় তারকা মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে এবং এমিলি ব্লান্ট। এছাড়াও অভিনয় করেছেন স্ট্যানলি টুসি, জাস্টিন থেরাক্স, কেনেথ ব্রানা, ট্রেসি থমাস প্রমুখ।

ফ্যাশনের চাকচিক্য, প্রতিযোগিতা, উচ্চাকাঙ্ক্ষা আর ব্যক্তিগত জীবনের ভারসাম্য—সবকিছুর নিখুঁত মেলবন্ধন ঘটেছিল প্রথম পর্বে। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ একদিকে যেমন নারীর পেশাগত সংগ্রামের গল্প তুলে ধরেছে, তেমনি কর্পোরেট জগতের অনেক মুখোশ উন্মোচন করেছে। সিনেমার কাহিনি শুরু হয়েছিল উচ্চাকাঙ্খী সাংবাদিক অ্যান্ডি স্যাক্সকে কেন্দ্র করে, যিনি একটি ফ্যাশন ম্যাগাজিনে চাকরি করেন এবং যার সম্পাদক হলেন মিরান্ডা প্রিস্টলি।

প্রথম সিনেমায় অভিনয়ের সময় অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপের বয়স ছিল ৫৬ বছর এবং তিনি এই সিনেমার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন। এবার তিনি আরও পরিণত সম্পাদক প্রিস্টলির চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে, সম্পাদক প্রিস্টলির ব্যক্তিগত সহকারী সাংবাদিক অ্যান্ডি স্যাক্সরূপী অ্যান হ্যাথাওয়ের বয়স ২০০৬ সালে ছিল মাত্র ২৩ বছর। নিউইয়র্ক সিটির রানওয়ে ম্যাগাজিনের কুখ্যাত নিষ্ঠুর প্রধান সম্পাদক মিরান্ডা প্রিস্টলির অনেক অপমানজনক আচরণ তিনি মুখ বুজে সহ্য করেছেন, শুধু উজ্জ্বল ভবিষ্যতের আশায়। এভাবে কাজ করতে করতে একদিন তিনি মিরান্ডার আরেক জাঁদরেল সহযোগী সাংবাদিক এমিলিকে ছাড়িয়ে যান। এবারের সিক্যুয়েলেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ, শপথের প্রস্তুতি

বহুল প্রতীক্ষিত ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিনেমার সিক্যুয়েল আসছে বাংলাদেশে

আপডেট সময় : ০৭:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬